1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 9, 2026, 8:02 am

কাতারের এমএইচএম স্কুলে বার্ষিক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী বৃহস্পতিবার

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 9, 2026
  • 6 দেখা হয়েছে

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণাঢ্য বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশে স্কুল কর্তৃপক্ষ প্রতিবছরের ন্যায় এবারও এই বিশেষ আয়োজনটি করেছে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এ ছাড়া কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষাবিদরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনী পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের মেধার নানা বৈচিত্র্য ফুটে উঠবে। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুকলার কাজ প্রদর্শিত হবে। পাশাপাশি পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে, যেখানে তাদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটবে। এছাড়া দিবা শাখার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পাঠ্যবইয়ের অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতেই এই উদ্যোগ। শিক্ষার্থীদের সৃজনশীল মনন ও বৈজ্ঞানিক দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিদ্যালয় প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira