অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ জানাবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান।
একই সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় বাংলাদেশ ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিদেশে ড. ইউনূসসহ দেশের নাগরিকদের ওপর কোনো ধরনের হামলা বা হেনস্তার ঘটনা ঘটলে সরকার তা গুরুত্বের সাথে দেখছে। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে।
Leave a Reply