1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:26 am

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, October 14, 2026
  • 37 দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। বুধবার ১৪ অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন ডেকেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার ডাকা প্রথম সংসদ অধিবেশন।

উল্লেখ্য যে, গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণের আগেই ১১ আগস্ট তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন। গত ২৭ আগস্ট শুরু হওয়া সেই অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। ওই ৯ দিনের বৈঠকে ১০টি সরকারি বিল পাসসহ ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর চতুর্থ অধিবেশনটি আহ্বান করা হয়েছে, যা সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ অধিবেশনের মধ্যবর্তী বিরতির সর্বোচ্চ সময়সীমা মেনে করা হয়েছে। এর আগের দিন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। সংবিধানে নির্ধারিত বিশেষ সময় ছাড়া সাধারণভাবে সংসদের এক অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না।

চলতি বছরে সংসদের অধিবেশনগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ শুরু হওয়া প্রথম অধিবেশনটি ৩০ এপ্রিল পর্যন্ত চলে, যেখানে ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়। এরপর ৭ জুন শুরু হয়ে ১৫ জুলাই শেষ হওয়া বাজেট অধিবেশনে মোট ২৬ কার্যদিবস অতিবাহিত হয় এবং সেখানে ১০টি বিল পাস করা হয়। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন এবং বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira