1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:33 am

শারদীয় দুর্গাপূজায় ছুটি পুনর্নির্ধারণ, ১৭ অক্টোবর খোলা অফিস-ব্যাংক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 17, 2026
  • 38 দেখা হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে সরকারি ছুটি থাকবে। এই ছুটির সমন্বয় করতে ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের তারিখ পুনর্নির্ধারণের এই প্রস্তাবটি অনুমোদন পায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা তিন দিনের এই সরকারি ছুটির ঘোষণার পাশাপাশি অফিস খোলা রাখার নির্দেশনাটি এখন কার্যকর হতে যাচ্ছে।

তফসিলি ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তবে বন্দর ও বিমানবন্দরের কার্যক্রম সচল রাখতে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকগুলোর শাখা ও উপশাখা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা বহাল থাকবে।

দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজার ছুটির দিনগুলোতে স্থানীয় প্রশাসন, কাস্টমস কর্তৃপক্ষ এবং বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira