1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 3:52 am

এনআইডি পেতে প্রবাসীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 17, 2026
  • 43 দেখা হয়েছে

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা প্রবাসীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলোতে প্রয়োজনীয় নথিপত্র জমা, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য সরবরাহের মতো জটিল প্রক্রিয়া সম্পন্ন করার পরও বছরের পর বছর আবেদনগুলো ঝুলে থাকছে। প্রবাসীদের অভিযোগ, যথাযথ নিয়ম মেনে আবেদন করার পরও দেশে স্থানীয় পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাইয়ের নামে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে, যা আবেদনকারীদের হতাশ করছে। বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চালু হওয়ায় স্বস্তি ফিরেছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এর মধ্যে ৫৩ হাজার ২২৯ জন বায়োমেট্রিক তথ্য দেন এবং ৪৭ হাজার ১৩২টি আবেদন অনুমোদিত হয়। বাতিল হয় ২২ হাজার ৩৫২টি আবেদন এবং অনুমোদনের অপেক্ষায় ছিল ২ হাজার ৯৭৮টি। শুধু যুক্তরাষ্ট্র থেকেই আবেদন জমা পড়েছিল ১৬ হাজার ৮১২টি। পরে ১৬ সেপ্টেম্বর তাঁকে ঝিনাইদহ জেলা নির্বাচন কার্যালয়ে বদলি করা হয় এবং বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

জ্যামাইকায় বসবাসরত একজন প্রবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনস্যুলেটে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও তার আবেদনটির কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগী প্রবাসীদের অভিযোগ, মাঠ পর্যায়ে তদন্তের সময় কোথাও কোথাও ‘ভেরিফিকেশন’ বা ‘চা-নাশতা’র কথা বলে কর্মকর্তাদের পক্ষ থেকে অর্থ দাবি করা হচ্ছে। গত ১০ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত একটি অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত প্রবাসীরা এনআইডি না পাওয়া এবং প্রক্রিয়ায় হয়রানির বিষয়গুলো সরাসরি তার কাছে তুলে ধরেন। এ সময় হুইপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে খুব সহজই এনআইডির আবেদন সম্পন্ন করতে পেরে খুশী প্রবাসীরা। রাম প্রকাশে অনিচ্ছুক জ্যামাইকার একজন প্রবাসী জানান, তিনি কনস্যুলেটে গিয়ে আবেদন সফলভাবে সম্পন্ন করেছেন। পরে এনআইডির ওয়েবসাইটে লগইন করে জানতে পারেন, তার আবেদনটি বাতিল হয়েছে। অর্থ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। সেই সময় বিশ্বের ১২৩টি দেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন এবং তাদের মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৩৮০ জন ভোট প্রদান করেন। নির্বাচনের আগে ভোটার নিবন্ধনের কার্যক্রমে গতি লক্ষ্য করা গেলেও, নির্বাচনের পরবর্তী সময়ে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে চরম ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। গত ২১ জুলাই নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের এক নির্দেশনা অনুযায়ী, তথ্য যাচাইয়ের প্রয়োজনে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে সাড়া না পাওয়া গেলে নিবন্ধিত মোবাইল নম্বরে বার্তা পাঠানোর কথা বলা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ নভেম্বরও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু আবেদন শেষে পড়তে হচ্ছে নানা ধরনের হয়রানিতে। নির্বাচন কমিশনের গত জুনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে ৮৯ হাজার ৮৯৭টি এনআইডি আবেদন জমা পড়ে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসেও এ কার্যক্রম চলছে। এনআইডি সেবায় ঘুষের অভিযোগের একটি ঘটনা সামনে আসে গত সেপ্টেম্বরে। গত ৩ মার্চ কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। বার্তা পাঠানোর সাত দিনের মধ্যে জবাব না পেলে আবেদন বাতিল করা যাবে। এ নির্দেশনা নিয়েও উদ্বেগ রয়েছে প্রবাসীদের মধ্যে। বিদেশে অবস্থান, সময়ের পার্থক্য, মোবাইল নম্বর পরিবর্তন কিংবা যোগাযোগের সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষে নির্ধারিত সময়ে সাড়া দেওয়া সম্ভব নাও হতে পারে।

তবে সরকারি এসব উদ্যোগ সত্ত্বেও প্রবাসীরা বাস্তব অভিজ্ঞতায় কোনো পরিবর্তন দেখছেন না বলে জানিয়েছেন। তাদের দাবি, প্রতিটি আবেদনের তদন্ত ও অনুমোদন প্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে। পাশাপাশি অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা জানার ব্যবস্থা এবং কোনো কারণে অতিরিক্ত নথিপত্র চাওয়া হলে তা লিখিতভাবে জানানোর নিয়ম থাকা জরুরি। প্রবাসীরা অর্থ দাবি ও হয়রানির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া তথ্যগত জটিলতায় আটকে থাকা আবেদন এবং অযৌক্তিক বিলম্বের শিকার আবেদনগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে অতিরিক্ত কাগজপত্র চাওয়া কিংবা তদন্ত প্রতিবেদন জমা দিতে বিলম্ব করা হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের বিরুদ্ধে বাহরাইনপ্রবাসী রাসেল মোল্লার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এনআইডি না থাকায় ব্যাংক হিসাব খোলা ও হালনাগাদ, জমি ক্রয়-বিক্রয়, নামজারি, সম্পত্তি ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণেও জটিলতায় পড়ছেন প্রবাসীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira