1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:34 am

হবিগঞ্জের মাধবপুরে তিন দিন ধরে চার শিশু নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, September 7, 2026
  • 43 দেখা হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিজয়নগর গ্রাম থেকে নিখোঁজ চার শিশুর কোনো সন্ধান তিন দিনেও মেলেনি। তাদের উদ্ধারে স্বজনরা স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম থেকে চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। বড়জ্বালা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে হঠাৎ চার শিশুর এমন অন্তর্ধানের ঘটনায় তাদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিশুদের সন্ধানে আত্মীয়স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালিয়েও ব্যর্থ হয়েছেন।

নিখোঁজ শিশুরা হলো—বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

দীর্ঘ সময় ধরে শিশুদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে পেতে স্বজনরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। কেউ তাদের সন্ধান পেলে অবিলম্বে পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ করতেও বলা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ বিষয়টি অবগত রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira