1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:33 am

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গণপিটুনি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 24, 2026
  • 36 দেখা হয়েছে

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে টাকা লুটের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার ভোরে ৯ মাইল কাচারীসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও উত্তেজিত জনতার হাতে সুমন হোসেন ও মাহাবুল আলম নামে দুই যুবক আটক হন। আটকদের মধ্যে সুমন হোসেন ভেড়ামারা উপজেলার বাবুল হোসেনের ছেলে এবং মাহাবুল আলম একই উপজেলার মহিউদ্দিনের ছেলে। তাদের বয়স যথাক্রমে ৩৫ ও ৪৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, শনিবার ভোরে ওই চক্রটি অস্ত্র প্রদর্শন করে এক ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে মহাসড়কে অস্থিরতা তৈরির চেষ্টা চালায়। পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দা, পথচারী ও কৃষকরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের প্রতিহত করেন। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি চাপাতি ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। জনতার পিটুনিতে অভিযুক্তরা আহত হলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের হেফাজতে নেয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার ভোরে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়ক গাড়ির গতি রোধ করেন ডাকাত দল। ঘটনাটি আশপাশের স্থানীয় বাসিন্দা, কৃষক ও পথচারীদের নজরে এলে তারা দ্রুত এগিয়ে আসেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, মহাসড়কে চলাচলকারী ব্যবসায়ীদের গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যেই চক্রটি এই কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের সহায়তায় আটক দুই সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্য সদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং মহাসড়কে চলাচলকারী বিভিন্ন ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতির চেষ্টা করে আসছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira