1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:05 am

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, August 28, 2026
  • 35 দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে শুক্রবার দুপুরে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুরা হলো মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের দুই মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এই সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত, যা পদ্মা নদীর একটি শাখা। সাম্প্রতিক বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় নদীটি পূর্ণ হয়ে গিয়েছিল। গোসলের একপর্যায়ে শিশুরা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira