চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে (ইউএস আর্মি) যোগ দিয়েছেন। তিনি ওই গ্রামের তপদার বাড়ির বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে। বর্তমানে জুম্মানের পুরো পরিবার আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
জীবিকার সন্ধানে ২০২৩ সালের জুন মাসে জুম্মান যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি তিনি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। তাঁর এই অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
স্থানীয়রা জুম্মানের এই সাফল্যকে হাজীগঞ্জের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন। তাঁর এই অর্জন নিজের পাশাপাশি পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন এলাকাবাসী। জুম্মানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।
Leave a Reply