1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 9:03 am

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারালো ৮ জন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 20, 2026
  • 49 দেখা হয়েছে

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারাদেশে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন। সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ১ হাজার ২০৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং উপসর্গে মারা গেছেন ১ হাজার ১০২ জন। অন্যদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মোট ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৫১০ জন।

গত কয়েক বছরের ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত ও ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira