সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদপ্তর।
২০২৬ সালের শীতকালীন ‘প্রি-সি নাবিক (রেটিং)’ প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য দেশের সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানগুলোতে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীরা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানে আসনবিন্যাস
- ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম: ডেক ৬৫, ইঞ্জিন ৪৫, স্টুয়ার্ড ২৫, কুক ২৫, ফিটার কাম ওয়েল্ডার ২০ ও ইলেকট্রিশিয়ান ২০ (মোট ২০০ জন)।
- ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর: ডেক ৩৫, ইঞ্জিন ২৫, স্টুয়ার্ড ১০, কুক ১০, ফিটার কাম ওয়েল্ডার ১০ ও ইলেকট্রিশিয়ান ১০ (মোট ১০০ জন)।
- মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: ডেক ৪০, ইঞ্জিন ১০, ফিটার কাম ওয়েল্ডার ৫ (মোট ৫৫ জন)।
- ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)।
- ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম: ডেক ১৫, ইঞ্জিন ৮, স্টুয়ার্ড ৭, কুক ৮, ফিটার কাম ওয়েল্ডার ৭ (মোট ৪৫ জন)।
- ওয়াল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ: ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)।
প্রয়োজন সাপেক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় বা অধিদপ্তর আসনসংখ্যা পরিবর্তন করার অধিকার রাখে।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা
- সাধারণ প্রার্থী: ১৬ থেকে ২৫ বছর।
- ডিপ্লোমাধারী প্রার্থী: ২০ থেকে ৩৫ বছর।
- প্রাক্তন নৌবাহিনীর সদস্য: ২৫ থেকে ৪৫ বছর।
- ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১) এবং স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫।
- ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩): সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা এসএসসি উত্তীর্ণসহ ২ বছরের ট্রেড কোর্স বা নৌবাহিনীর ওয়ার্কশপে ৬ মাসের প্রশিক্ষণসহ ২ বছরের অভিজ্ঞতা।
- ফিটার কাম ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): কারিগরি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা অথবা এসএসসি পাসসহ ২ বছর মেয়াদি ট্রেড কোর্স কিংবা নৌবাহিনীর প্রতিষ্ঠানে ৩ মাসের প্রশিক্ষণ।
শারীরিক ও অন্যান্য শর্তাবলি
- বিএমআই (BMI): বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ন্যূনতম ১৭ ও সর্বোচ্চ ২৭ হতে হবে।
- উচ্চতা ও ওজন: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে ওজন ৪২ থেকে ৬৭ কেজি।
- দৃষ্টিশক্তি: ডেক রেটিংদের জন্য চশমা ছাড়া ৬/৬ এবং অন্যান্যদের জন্য ৬/১২ দৃষ্টিশক্তি প্রয়োজন।
- বিশেষ সতর্কতা: আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতা মুক্ত হতে হবে এবং বয়স ১৮ হওয়ার আগে করা লেসিক (LASIK) বা সংশ্লিষ্ট চক্ষু অস্ত্রোপচার গ্রহণযোগ্য হবে না।
নির্বাচন পদ্ধতি ও সময়সূচি
- পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ৩০, ইংরেজি ৩৫ এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞান ৩৫ মিলিয়ে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পাস নম্বর ৪০।
- আবেদন ফি: সার্ভিস চার্জসহ ৬০০ টাকা।
- আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬।
- প্রবেশপত্র ডাউনলোড: ২ ডিসেম্বর ২০২৬ থেকে।
- হেল্পলাইন: যেকোনো প্রয়োজনে ০১৮১০০০১১৯০ অথবা ০১৯৯৪৬৭০৮৫০ নম্বরে যোগাযোগ করা যাবে।
অনলাইনে আবেদনের সময় প্রার্থীর ছবি অবশ্যই সঠিকভাবে আপলোড করতে হবে, যা পরবর্তীতে এআই (AI) ফেস ভেরিফিকেশনের মাধ্যমে প্রতিটি ধাপে যাচাই করা হবে।
অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ মাস অতিবাহিত হতে হবে।
আবেদনকালে প্রদত্ত ছবি পরবর্তী সময়ে মেধা ও শারীরিক পরীক্ষার প্রতিটি ধাপে AI Face Verification-এর মাধ্যমে প্রার্থী যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে।
ভুয়া প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।
- দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।
- বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।
- ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
Leave a Reply