1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 21, 2026, 12:58 am

চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 82 দেখা হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালী থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন—খুটাখালীর সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ির শিয়াপাড়ার মো. শাহেদ (২৭), খুটাখালীর মো. জিয়াবুল হক (২৫) এবং ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক (২৮)।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতাল এবং মালুমঘাটের ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল হক এবং ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে জসিম উদ্দিন মারা যান।

এসআই সামসুজ্জামান আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা দুটিই জব্দ করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira