1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 4:35 am

তুরস্কে বসছে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 31, 2026
  • 45 দেখা হয়েছে

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে তিন দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুলে একত্রিত হবেন। গত ৭ আগস্ট মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

বৈঠকে তুরস্কের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশগ্রহণ করবেন। পাকিস্তানের প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়াইলি বৈঠকে যোগ দেবেন।

তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের সমন্বয়ে গঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় যৌথ কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যৌথ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সচিবালয় ও কাঠামোগত রূপরেখা তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। একইসঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকটি তিন দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira