1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 4:22 am

সবার সঙ্গে সম্পর্ক রেখে বাণিজ্যিক ও সামরিক চুক্তির পক্ষে আসিফ মাহমুদ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 31, 2026
  • 53 দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যেন কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়। সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখেই যেকোনো ধরনের বাণিজ্যিক কিংবা সামরিক চুক্তিতে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। সোমবার (৩১ আগস্ট) পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, অতিরিক্ত দাম ও বিভিন্ন ভূতুড়ে বিল পরিশোধের পরও নাগরিকরা পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে দেশের সার্বিক পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে। এছাড়া দেশের বিভিন্ন খাতে নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি সক্রিয় হয়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।

প্রবাসী শ্রমবাজারের অনিয়ম ও বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে সিন্ডিকেটের কারসাজির কারণে সেই টিকিটের দাম ৬০ থেকে ৭০ হাজার, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। মালয়েশিয়ার শ্রমবাজারের উদাহরণ টেনে তিনি জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের সেখানে যেতে প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যা কোনোভাবেই ন্যায্য পরিস্থিতি নয়। প্রবাসী কর্মীদের বিদেশ যাওয়ার খরচ কমাতে এবং মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, ১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। এই লংমার্চের মাধ্যমে মূলত জনগণের কষ্ট ও দাবিগুলো তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira