1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 4:28 am

সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রেসিডেন্টের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 31, 2026
  • 51 দেখা হয়েছে

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।

বৈঠকে প্রেসিডেন্ট সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধের পাশাপাশি পুশ-ইন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বিজিবি মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। বিশেষ করে সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট বাহিনীর এই আধুনিকায়ন প্রচেষ্টার প্রশংসা করেন এবং সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্টের সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira