1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 5, 2026, 6:31 pm

চুক্তিভঙ্গ ও অসমাপ্ত কাজ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, September 29, 2026
  • 27 দেখা হয়েছে

কাতারে নির্মাণ প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ করে দেওয়া এবং চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে এক নির্মাণ কোম্পানি ও দুই ব্যক্তিকে মোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। আল শার্ক পত্রিকার তথ্য অনুযায়ী, ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের দায়ের করা আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে নিচের আদালতের রায় বহাল রেখেছেন।

আদালতের নথিপত্র থেকে জানা যায়, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিকদের থাকার আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা তৈরির জন্য একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী বাদী কোম্পানি তাদের সমস্ত আর্থিক বাধ্যবাধকতা সময়মতো পূরণ করলেও অভিযুক্ত কোম্পানি তাদের কাজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে না পারায় বিষয়টি সরাসরি চুক্তিভঙ্গের পর্যায়ভুক্ত হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি চুক্তি বাতিল ও অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল দাবি করে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। একজন বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদনের ভিত্তিতে এই আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল। আদালত পর্যালোচনা করে নিশ্চিত হন যে, বাদীপক্ষ সব শর্ত মানলেও অভিযুক্ত পক্ষ চুক্তির বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।

এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রথম ইন্সট্যান্স আদালত ক্ষতিগ্রস্ত কোম্পানিকে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর আপিল আদালতেও ওই রায় বহাল রাখা হয় এবং সবশেষে ক্যাসেশন কোর্ট আবেদনটি খারিজ করে দিয়ে আইনি এই বিষয়টি চূড়ান্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira