1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 4, 2026, 10:13 am

ভারতীয় দলের প্রতি শ্রদ্ধাশীল ব্রাজিল কোচ আনচেলত্তি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 2, 2026
  • 16 দেখা হয়েছে

সংবাদ শিরোনাম ও সাম্প্রতিক ঘটনাবলি

  • তদন্তের আগেই মামলা: আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
  • ভারতীয় দলের মানের প্রতি আমাদের সম্মান রয়েছে: আনচেলত্তি
  • বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার
  • যুক্তরাজ্যে ৭ মাসে ৪০ শতাংশ বেড়ে ডিজেলের দামে নতুন রেকর্ড

ইতিহাসে প্রথমবারের মতো ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ব্রাজিল। এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮তম স্থানে থাকা ভারতের বিপক্ষে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল তাদের শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামবে। গত জুলাইয়ে বিশ্বকাপে প্রত্যাশামতো পারফর্ম করতে না পারার পর ব্রাজিল এখন নতুন করে দল গোছাচ্ছে।

ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ৬৭ বছর বয়সী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বাগতিক দলের প্রশংসা করে বলেন, ‘ভারতীয় দলের মানের প্রতি আমাদের সম্মান রয়েছে। নিজেদের সবশেষ ম্যাচে র‍্যাঙ্কিংয়ের ৪৪তম স্থানে থাকা পানামার সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে, যা দারুণ এক অর্জন। প্রতিপক্ষের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে।’

ভারত ফুটবলের চেয়ে ক্রিকেটে বেশি মগ্ন থাকলেও দেশটির ফুটবলের জনপ্রিয়তা নিয়ে অবগত আনচেলত্তি বলেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ফুটবল হয়তো তাদের প্রধান খেলা নয়, কিন্তু এর মানে এই নয় যে তারা ফুটবল ভালোবাসে না। এখানে আসতে পেরে আমরা আনন্দিত এবং দর্শকরা যেন সেরা খেলাটি দেখতে পান, আমরা সে লক্ষ্যেই মাঠে নামব।’

উরুর চোটের কারণে এই ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। তবে ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিয়োস, গাব্রিয়েল ও ব্রুনো গিমারায়েসের মতো তারকা খেলোয়াড়রা স্কোয়াডে রয়েছেন। আনচেলত্তি আরও বলেন, ‘বিশ্বকাপে আমরা প্রত্যাশামতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, যা আমাদের জন্য কঠিন ছিল। তবে তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জন্য সামনের ম্যাচগুলো বড় অনুপ্রেরণা। অস্ট্রেলিয়া ও ভারতের মাটিতে এই প্রীতি ম্যাচগুলো আমাদের সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার দারুণ প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে।’

সবশেষ অস্ট্রেলিয়া সফরে প্রীতি ম্যাচের জোড়া লড়াইয়ে একটি জয় ও একটি ড্র নিয়ে ভারতে এসেছে ব্রাজিল দল। এদিকে, এই প্রীতি ম্যাচ নিয়ে ভারতের ফুটবল ভক্তদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira