1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 3, 2026, 9:54 am

সৌদি যুবরাজ ও নেদারল্যান্ডসের রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 2, 2026
  • 10 দেখা হয়েছে

মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পেয়েছে।

সৌদি যুবরাজের সঙ্গে আলাপে দুই নেতা কাতার ও সৌদি আরবের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা করেন। এছাড়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে তারা মতবিনিময় করেন।

অন্যদিকে নেদারল্যান্ডসের রাজার উদ্যোগে অনুষ্ঠিত অপর ফোনালাপে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলের স্বাধীনতা বজায় রাখতে প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে তারা আলোচনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira