1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 5, 2026, 1:23 pm

অ্যাম্বুলেন্সে আদালতে হাজিরা দিলেন অসুস্থ এনসিপি নেতা তানভীর

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 4, 2026
  • 5 দেখা হয়েছে

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। আইনি আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আবারও ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার চিকিৎসাও চলবে।

তানভীরের আইনজীবী এবং এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর অত্যন্ত অসুস্থ এবং তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি গ্রহণ করছেন। ইজাজ আল ওয়াসী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে জড়িয়ে রিমান্ড ও কারাবন্দী অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে, যার ফলে তিনি বর্তমানে শয্যাশায়ী। এই ঝুঁকির কথা জেনেও আদালতের নির্দেশে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় হাজির হয়েছেন তিনি। ওয়াসী বলেন, গুরুতর অসুস্থ আসামির ক্ষেত্রে সাধারণত আদালতে সময় চাওয়া যায়। কিন্তু আদালতের ধার্য তারিখে উপস্থিতি নিশ্চিত করতে ঝুঁকি নিয়ে তানভীরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেদিনই বগুড়ার আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান এবং পরবর্তীতে ১০ আগস্ট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবীর অভিযোগ, রিমান্ড ও কারাবাসের সময় ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তার অবস্থার চরম অবনতি ঘটে। অসুস্থতার কারণে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তানভীরকে এক বছরের জামিন প্রদান করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। মুক্তির পর থেকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং গত সপ্তাহে ঢাকার রিপোর্টার্স ইউনিটে কারাবন্দী অবস্থায় নির্যাতনের বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। রোববার আদালত প্রাঙ্গণে তার হাজিরাকে ঘিরে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira