1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 5, 2026, 1:18 pm

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 4, 2026
  • 6 দেখা হয়েছে

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজ রবিবার ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সফরে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু কার্যক্রমে অংশ নেবেন। আজ রোববার (৪ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরসূচির প্রথম ভাগে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম এন্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ যোগ দেবেন। এছাড়া সফরকালে তিনি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি, মেলবোর্নে অবস্থিত ডেকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) এনুয়েল মিটিং এন্ড এক্সপোজিশন’-এ যোগদান করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira