1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 7, 2026, 7:26 pm

জয়পুরহাটে কৃষকের বাড়িতে অবৈধ সার মজুত, ৫৪ বস্তা জব্দ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 6, 2026
  • 7 দেখা হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে অবৈধভাবে সার মজুতের অভিযোগে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কৃষক রমজানের বাড়ি থেকে মোট ৭৫ বস্তা ও অর্ধেক বস্তা সার উদ্ধার করা হয়। যার মধ্যে ৫৪ বস্তা সার অবৈধভাবে মজুত ছিল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার দায়ে ওই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানে ৭৫ বস্তা ভর্তি ও আরও একটি বস্তার অর্ধেক সার পাওয়া যায়।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন। যাচাই-বাছাইয়ের সময় কৃষক রমজান ৭৫ বস্তার মধ্যে মাত্র ২১ বস্তা সারের বৈধ রসিদ দেখাতে সক্ষম হন। বাকি ৫৪ বস্তার কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে ১২ বস্তা টিএসপি, ২০ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং তিন বস্তা ইউরিয়া সার রয়েছে।

কৃষক রমজানের দাবি, সামনে আলু চাষের মৌসুম শুরু হবে। সারের সম্ভাব্য সংকট তৈরির আশঙ্কায় নিজের কৃষি জমির প্রয়োজনেই তিনি আগাম এসব সার কিনে বাড়িতে রেখেছিলেন। মজুতের পেছনে অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না বলে তিনি জানান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, অভিযানটি রাতে শেষ হওয়ায় জব্দ করা সারগুলো তাৎক্ষণিকভাবে বিক্রি করা সম্ভব হয়নি। বর্তমানে সারগুলো স্থানীয় থানা হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে ইউএনও কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার পরবর্তীতে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রিলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira