প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত যন্তর মন্তর ২.০ বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। আটকের হুমকি নিয়ে তিনি এএনআইকে জানান, প্রশাসন তাকে আটক বা গ্রেপ্তার করতে চাইলে তিনি সম্পূর্ণ প্রস্তুত। এতে তার কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ লেখেন, যন্তর মন্তর ২.০ কার্যক্রম শুরু হয়েছে এবং ভোট চুরিতে সহায়তার দিন শেষ। এই বিক্ষোভে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির যোগ দেওয়ার কথা রয়েছে। দিপকেসহ অন্যান্য নেতাদের পক্ষ থেকে আগেই ১০ অক্টোবর যন্তর মন্তরে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে শামিল হতে ভারতে আসা ধ্রুব রাঠি সবাইকে দিল্লিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। আন্দোলনে শরিক হতে ভারতে এসে ধ্রুব রাঠি নিজেও বলেছেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।’।
Leave a Reply