1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 11, 2026, 6:20 am

ইয়েমেনে সরকারি অভিযানে হুথিদের ১,৪০০ যোদ্ধা হতাহত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 11, 2026
  • 8 দেখা হয়েছে

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ নামে বড় ধরনের সামরিক অভিযান জোরদার করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, গত রোববার থেকে শুরু হওয়া এই অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় জল, স্থল ও আকাশপথে দুই হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এসব অভিযানে ইরান-সমর্থিত হুথি বাহিনীর অন্তত এক হাজার ৪০০ যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা ‘ হতাহত’ হয়েছে বলে জানিয়েছে তারা।

অভিযান সম্পর্কে কর্নেল মাজিদ আল-নুজাইলি আরও জানান, অভিযানের মূল লক্ষ্য হুথিদের দখলে থাকা ভূখণ্ড উদ্ধার করা। এর অংশ হিসেবে হুথিদের নিয়ন্ত্রিত এলাকার গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে। পাশাপাশি সরকারি স্থলবাহিনী হুথিদের শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করতে সক্ষম হয়েছে। সামরিক পরিকল্পনার অংশ হিসেবে অর্জিত সাফল্য ধরে রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে সরকারি বাহিনীর এই দাবি বা হুথি যোদ্ধাদের হতাহতের সংখ্যার বিষয়ে নিরপেক্ষ কোনো উৎস থেকে তাৎক্ষণিক সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। চলমান এই সংঘাত ইয়েমেনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira