1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 9:26 am

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 20, 2026
  • 95 দেখা হয়েছে

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর জনগণ বিএনপিকে দেশ পরিচালনার ভার দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি।’

এ সময় তিনি সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও নিশ্চিত করেছে বর্তমান সরকার। শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘আপনারা আছেন আমার সঙ্গে?’ তখন উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান। পরিশেষে তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আজ আমার প্রতিজ্ঞা হলো—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা যারা এই দেশে আছি, এ দেশ আমাদের সবার। সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করবো। এই হোক আমাদের আজকের প্রত্যাশা।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira