অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি দখলদার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন বসতি স্থাপনকারী। জেরুজালেম গভর্নরেটের তথ্যানুযায়ী, একাধিক ছোট দলে ভাগ হয়ে তারা মসজিদ চত্বরের পূর্বাংশে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্যে অনেকে ডোম অব দ্য রকের বিপরীত পাশে অবস্থান নিয়ে ‘এপিক প্রোস্ট্রেশন’ বা বিশেষ ধরনের ধর্মীয় সিজদা পালন করেন। পুরো সময়জুড়ে ইসরাইলি বাহিনীর সশস্ত্র সদস্যরা তাদের সুরক্ষা প্রদান করেন।
আল-আকসার পূর্বাংশে এ ধরনের কর্মকাণ্ড নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
দখলদার বাহিনীর এসব বসতি স্থাপনকারীদের চলাচলের জন্য নির্দিষ্ট পথ ও এলাকাগুলোতে সাধারণ ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা ও কাতারভিত্তিক সংবাদ সংস্থা কিউএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকেলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় ফিলিস্তিনিদের ওপর এই বিধিনিষেধ কার্যকর রাখা হয়। ফানা নিউজের সূত্র মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, যেসব এলাকায় বসতি স্থাপনকারীরা অবস্থান করছেন কিংবা তাঁদের চলাচলের জন্য নির্ধারিত পথ রয়েছে, সেসব এলাকায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বাধা দেওয়া হচ্ছে।
Leave a Reply