ইউনেসকোর আয়োজনে ফ্রান্সের প্যারিসে শুরু হতে যাওয়া ‘ডিজিটাল লার্নিং উইক’-এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি প্যারিসের উদ্দেশে রওনা হন।
আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’। শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও এর চ্যালেঞ্জগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।
সফরসূচি অনুযায়ী, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দুটি প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply