1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 10, 2026, 11:24 am

দিনাজপুরে নিখোঁজের পর মিলল ভ্যানচালকের নিথর দেহ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 5, 2026
  • 22 দেখা হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল ইসলাম (৫২) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোকছেদুল গত রবিবার বিকেলে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সোমবার সকালে সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুল টঙ্গী ঈদগাহ মাঠের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল ইসলাম (৫২) বাসা থেকে ভ্যান নিয়ে বের হয়ে পরের দিন ধান ক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, চার্জার ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি মাহমুদুন নবী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira