1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 11, 2026, 4:19 am

ডিএনসিসি প্রশাসকের বক্তব্যকে ভিত্তিহীন বলে জামায়াতের নিন্দা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 9, 2026
  • 10 দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সম্প্রতি একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তাকে কাল্পনিক, ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ডিএনসিসি প্রশাসকের মন্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণ সর্বদা তথ্যনির্ভর ও মার্জিত বক্তব্যের প্রত্যাশা করে। কোনো দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ তোলার আগে তার সপক্ষে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ থাকা বাঞ্ছনীয়। এ ধরনের কোনো প্রমাণ জনসমক্ষে উপস্থাপন না করে মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচয় বহন করে না।

বিবৃতিতে জুবায়ের জোর দিয়ে বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন এবং চালকদের জীবিকা ও সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠার মতো বিষয়গুলো জনস্বার্থের ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের অবস্থানকে চ্যালেঞ্জ করতে হলে যুক্তি ও বাস্তবসম্মত আলোচনার পথ বেছে নেয়া উচিত, কোনো নেতার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা সমীচীন নয়।

সবশেষে জামায়াত নেতা ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের সপক্ষে যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন। যদি তিনি প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে কাল্পনিক এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জনগণের কাছে দুঃখ প্রকাশ করার জন্য দাবি জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira