1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:45 am

ইনানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান শুরু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 26, 2026
  • 32 দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গড়ে ওঠা অনুমোদনহীন হোটেল, রিসোর্ট ও অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে চলমান এই অভিযানে রয়েল টিউলিপ হোটেলের সামনের একটি অবৈধ ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর স্থানীয় হোটেল ও রিসোর্টগুলোর অগ্নি নিরাপত্তা এবং বৈধতা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ওঠে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। কক্সবাজারের পর্যটন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে। অনুমোদনহীন এসব স্থাপনা পর্যটন এলাকায় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে। কক্সবাজারে হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira