1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:32 am

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 11 দেখা হয়েছে

ক্রীড়াকে পেশা ও জীবিকা হিসেবে গড়ে তোলার সরকারি অঙ্গীকার বাস্তবায়নে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান। স্টেডিয়ামে প্রবেশ করেই তিনি গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে চলে যান। তাকে কাছে পেয়ে উপস্থিত তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করে হাত নেড়ে অভিবাদন জানান, যার প্রতিউত্তরে প্রধানমন্ত্রীও শুভেচ্ছার জবাব দেন। সেখানে প্রবেশ করেই গ্যালারির চারদিকে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান সরকারপ্রধান। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত সাক্ষাতে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira