1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 8:39 pm

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৭ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 31, 2026
  • 15 দেখা হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। হালনাগাদকৃত এই তালিকায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর আগে ভোটার সংখ্যা ছিল এর চেয়ে ৪ লাখ ৫৪ হাজার কম।

নতুন এই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নামই এবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয় এবং ২৭ আগস্টের মধ্যে সেগুলো নিষ্পত্তি করা হয়। পরবর্তীতে ২৮ আগস্টের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী তালিকায় যুক্ত করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। ইসি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণার মাধ্যমে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচনগুলো শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চাকরির আরও তথ্য: ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira