দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে এবং হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৪ হাজার ৩৬৯ জন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে মোট ১৪৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।
Leave a Reply