1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 5, 2026, 4:30 pm

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 4, 2026
  • 8 দেখা হয়েছে

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ প্রবাহ বাড়াতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গভর্নর মোস্তাকুর রহমান এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির চিত্র এবং বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দুই দেশের বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ ও ইলেকট্রনিক পণ্য রপ্তানির মতো খাতগুলোতে সুযোগ তৈরির ওপর জোর দেন। এ ছাড়া পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও একমত পোষণ করেন উভয় পক্ষ।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্মত হন।

বৈঠকটিতে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিউ রিয়াদি, রবি ফিরলি হারখা এবং সাপতো রুদিয়ান্তো। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ। উভয় দেশের প্রতিনিধিদের এই আলোচনার মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira