1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 11, 2026, 3:30 am

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 9, 2026
  • 18 দেখা হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় জান্নাতুল তাজমিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজন সুমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার সুমন ওই স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক। আসামিকে কুমিল্লায় ফিরিয়ে আনা হচ্ছে এবং এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে। তবে কখন সংবাদ সম্মেলন হতে পারে সেবিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি।

নিহত তাজমিনের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকায়। তার বাবা আবদুল আলীম যশোর থেকে কুমিল্লায় এসে পরিবারের সঙ্গে শহরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে গামছা পেঁচানো অবস্থায় তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

তাজমিনের মৃত্যুর কারণ ও অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের বাস থেকে নেমে তাজমিন হোটেলের পশ্চিম পাশে স্টেশনারি দোকানগুলোর দিকে যায়। সেখানে এক দোকানির সঙ্গে কথা বলার পর রাত সোয়া ১২টার দিকে তাকে ওই এলাকা ত্যাগ করতে দেখা যায়। এর আগে চারদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং পরদিন কুমিল্লায় ফিরে কক্সবাজার রওয়ানা দিয়েছিল। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লা ফেরার পথেই সে এই ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বর্তমানে তার চলাচলের পথ ও সম্ভাব্য যাতায়াতের মাধ্যম গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত আছে কি না তা অনুসন্ধান করছে। এ সময় দোকানিকে তাকে কিছু একটা দেখাতে বা কোনো দিক নির্দেশ করতে দেখা যায়। তবে এলাকা ছাড়ার পর তাজমীন কোন পথে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে তাজনিম প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira