চলতি বছর এজেন্সির কাছ থেকে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর বীমা বহির্ভূত চিকিৎসা ব্যয় বাবদ কেটে রাখা অর্থ ফেরত দিয়েছে সৌদি আরব। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়ালের পরিমাণ দেশের মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা। পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ / মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন। মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ। ধর্মমন্ত্রী আরও বলেন, শেষ ভালো যার, সব ভালো তার।
হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা করা ও দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে এটিকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। তিনি জানান, তারেক রহমানের সরকার দেশের নাগরিকদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। ‘ভোট চুরি’র অভিযোগে ‘চলো দিল্লি’ সমাবেশ, দলে দলে যোগ দিচ্ছে মানুষ। এল ক্লাসিকোর সময় মিলিতাওয়ের বাড়িতে চুরি, খোয়া গেল মূল্যবান অলংকার।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রীর বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল কেটে রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরতে গিয়ে তিনি আরও বলেন, আমাদের চেষ্টাটা বড় জিনিস নয়।
বিষয়টি জানার পর ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিকভাবে কাজ শুরু করে এবং গত ২৯ অক্টোবর সম্পূর্ণ অর্থ ফেরত আসে।
এটি সৌদি আরবের কোনো ভুল নয় উল্লেখ করে কায়কোবাদ বলেন, অসুস্থ ব্যক্তি—পাগল, ক্যানসারের রোগী, কিডনির রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের হজে পাঠাতে নিষেধ করেছিল সৌদি সরকার। তবে ডাক্তারদের কিছুটা অবহেলার কারণে তারা হজে যাওয়ার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছিল। ‘কিন্তু ডাক্তারদের কিছুটা অবহেলার জন্যে ওরা সৌদি আরবে যায় হজ করতে। দোয়া করেন, আগামী হজটা যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আগামী হজ যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, তাহলে আমি মনে করি এটা আমাদের জন্যে প্লাস পয়েন্ট।
সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, সৌদি সরকারকে কীভাবে ধন্যবাদ জানাব সেই ভাষা তাঁর জানা নেই। সৌদি আরব দয়া করে আমাদের কথা শুনেছে এবং বিবেচনা করেছে বলেই এটি সম্ভব হয়েছে। উনারা যে দয়া করে আমাদের কথাটা শুনেছেন, বিবেচনা করেছেন, এ জন্য আমরা উনাদের কাছে কৃতজ্ঞ।
তিনি আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালে হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ২০২৭ সালে হজের বিমানভাড়া চলতি বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে হজের বিমানভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় কর্মবিরতি, কয়েকটি কারখানা ছেড়ে সড়কে শ্রমিকরা।
Leave a Reply