1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 3, 2026, 9:46 am

দোহারে অনাথ পাঁচ বোনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রতিনিধিরা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 2, 2026
  • 8 দেখা হয়েছে

ঢাকার দোহারের রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে মা-বাবা হারিয়ে অসহায় অবস্থায় থাকা পাঁচ বোনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন। পৃথক দুটি প্রতিনিধিদল শুক্রবার পরিবারটির সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন। দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে থাকা কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম ৩১ দিনের ব্যবধানে প্রাণ হারান। প্রথমে ফরিদার মরদেহ উদ্ধার করা হয় এবং এক মাস পর ২৯ সেপ্টেম্বর উদ্ধার করা হয় তাঁর স্বামী আজাদের মরদেহ। এই দম্পতি পাঁচ বছরের এক শিশুসহ মোট পাঁচ কন্যাসন্তান রেখে গেছেন। প্রতিনিধিদলটি জানায়, গত ২৯ সেপ্টেম্বর অনলাইন সংস্করণে ‘এক মাসের ব্যবধানে মা–বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের। এমপি সাহেব যেন আমাদের একটি ঘর করে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই পরিবারের পাশে দাঁড়ায়। মোকছেদুল মোমিন জানান, ২৯ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি দেখে বিষয়টি নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি তদারকি করেন এবং দ্রুত সহায়তা পাঠানোর ব্যবস্থা নেন। আজ দুপুরে প্রতিনিধিদলটি ওই বাড়িতে গিয়ে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয়। এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল নেতা হাসনাইন নাহিয়ান সজীব ও আবু হানিফসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল ওই বাড়িতে গিয়ে পাঁচ বোনের খবরাখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় যুবদল নেতা আলী আব্বাস পরিবারের পক্ষ থেকে তাদের জন্য একটি নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন।

বাবা-মাকে হারিয়ে পাঁচ বোন এখন মানবেতর জীবনযাপন করছে। পরিবারের বড় মেয়ে সোনিয়া আক্তার তাদের অসহায় পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, তাদের বর্তমান আবাসন ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টিনের চালার ভাঙা ঘরে দিন কাটানো পাঁচ বোনের মাথার ওপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার জন্য তিনি সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানান। অভাবের সংসারে এতিম এই পাঁচ বোনের ভবিষ্যৎ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira