1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 10, 2026, 12:30 am

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 8, 2026
  • 8 দেখা হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিরা হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) এবং আবির (১৯)। বুধবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় তাদের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসা শুরু করা হয়েছে। তিনি জানান, আজ রাতের দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগী নিয়ে আসা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।

চিকিৎসকের তথ্য অনুযায়ী, সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। সাজীবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira