বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি বোট থেকে নারী, শিশু ও পুরুষসহ মোট ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ৩০ সেপ্টেম্বর রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে গভীর সমুদ্রে নিয়মিত টহলের সময় ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ নামের যুদ্ধজাহাজটি এই উদ্ধার অভিযান পরিচালনা করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সূত্র জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি জাহাজকে বোটটি বিকল অবস্থায় ভাসতে দেখা যায়। জাহাজে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে তারা দ্রুত নৌবাহিনীকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে এবং ভেতরে পানি ঢুকছে। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগী ৬৫ জনের অধিকাংশই মানবপাচারকারীদের হাতে অপহৃত হয়েছিলেন। তাদের টেকনাফের দুর্গম এলাকায় দীর্ঘ সময় বন্দি রাখার পর অবৈধভাবে মালয়েশিয়া নেওয়ার জন্য সমুদ্রপথে রওনা করানো হয়েছিল। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও মানবিক সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে তাঁদের অবৈধ উপায়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযান চলাকালে পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়া ৬৫ জন ভুক্তভোগী ও আটক পাচারকারীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। অভিযানে উদ্ধারকৃত ব্যক্তিদের পাশাপাশি অপরাধে জড়িত ১১ পাচারকারীকে আটক করা হয়েছে।
Leave a Reply