সৌদি আরবের মদিনা নগরীর গুরুত্বপূর্ণ ‘তাইবাহ’ বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। মন্ত্রণালয় জানায়, মসজিদে নববীর সেবায় নিয়োজিত বেসামরিক এই স্থাপনায় হামলা ইসলামের পবিত্রতম স্থানের মর্যাদার ওপর সরাসরি আঘাত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারী যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
Leave a Reply