1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 6, 2026, 8:30 pm

নাগরিকদের সর্বজনীন আবাসন অধিকার নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 5, 2026
  • 9 দেখা হয়েছে

নাগরিকদের সর্বজনীন আবাসন অধিকার নিশ্চিত এবং নিরাপদ করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজিত ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

নগরায়ণের চ্যালেঞ্জ ও সরকারের লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শহর ও নগরগুলোতে প্রতিনিয়ত মানুষের বসতি ও বসবাস বেড়েই চলছে। এটি অস্বীকার করার উপায় নেই যে, বর্তমানে রাজধানী ঢাকা অতিরিক্ত জনসংখ্যার চাপে জর্জরিত এবং দেশের অন্যান্য শহরগুলোতেও প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে। এমন বাস্তবতায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, শহরগুলোতে মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। বিশ্ব বসতি দিবসের অর্থ শুধু একটি ঘর নয়, বরং এর সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গণপরিবহন, সড়ক ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের মতো মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয়গুলো সরাসরি সম্পৃক্ত। সরকারপ্রধান স্বীকার করেন যে, বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে এই প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার এবং এটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য, নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থাও সরকারের বিশেষ পরিকল্পনায় রয়েছে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান বর্তমান সরকারের প্রধান নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং পরিকল্পিত নগরায়ণের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলোর ফলে একদিকে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে এবং অন্যদিকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১১ নম্বর অভীষ্ট লক্ষ্য অর্জন করা সহজতর হবে। প্রতিটি নগরকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই বিষয়গুলো বলা যতটা সহজ, দেশের বিদ্যমান বাস্তবতায় এর বাস্তবায়ন ততটাই কঠিন। শহরাঞ্চলে স্বাভাবিকের চেয়েও কয়েকগুন বেশি মানুষের বসবাস। তবুও প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira