1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 4, 2026, 2:25 pm

বিইউএফটি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, September 29, 2026
  • 35 দেখা হয়েছে

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। সভাটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সার্বিক ব্যবস্থাপনা ও ভবিষ্যতের উন্নয়ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় বোর্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান উন্নয়ন ও একাডেমিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশের টেক্সটাইল, পোশাক ও ফ্যাশন শিল্পে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বিইউএফটির ভূমিকা আরও বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমগুলোকে আরও যুগোপযোগী করে এগিয়ে নেওয়ার বিষয়ে সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira